অভ্যুত্থান কী?

 

ভুমিকা:-

   বিভিন্ন দেশে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট মানুষজন যে উপায় নিজেদের ক্ষোভ বা প্রতিবাদ প্রকাশ করে থাকে, সেগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উপায় বা ধারা হলো অভ্যুত্থান। 


অভ্যুত্থান  কী:-

   অভ্যুত্থান বলতে বোঝায় কোন দেশ বা সমাজে কিংবা প্রশাসনে কোন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম। এক্ষেত্রে নিজেদের নেতা বা প্রভুদের বিরুদ্ধেই তাদের অধীনস্থ মানুষ সংগ্রাম করে।


বৈশিষ্ট্য:-

অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য গুলি হল-

১) নিজ গোষ্ঠীর ক্ষুব্ধ লোক জন অভ্যুত্থানে অংশ নিয়ে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের পতন বা পরিবর্তন ঘটাতে চায়।

২) অভ্যুত্থানের দ্বারা শুধু ক্ষমতার কেন্দ্রের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়।

৩) অভ্যুত্থান সফল বা ব্যর্থ যাই হোক না কেন তাতে সমাজ বা রাষ্ট্রের মূল কাঠামোর পরিবর্তন ঘটে না।


উদাহরণ:- 

১) ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ সেনাবাহিনীর একাংশের উদ্যোগে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ ।

২) ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ নৌবাহিনী সেনাদের নেতৃত্বে নৌবিদ্রোহ।

৩) বাংলাদেশে জিয়াউর রহমান সরকারের(১৯৮৫ খ্রিস্টাব্দে) বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়ে তাঁর সেনাপতি এরশাদের ক্ষমতা দখল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ